ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চট্টগ্রামের সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোরে আটক Logo আটক না হলে আত্মসমর্পণ করবো-লতিফ সিদ্দিকী Logo মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি এটিই তাদের সৌভাগ্য-রাশেদ Logo বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক Logo ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্ট করে দিয়েছেন জামায়াত নেতা, আদালতে বিধবা নারী Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী Logo বিরোধী রাজনৈতিক জোটে ঐক্যের পরিবর্তে ভাঙনের প্রবণতা: রাশেদ খাঁন Logo জুলাই ব‍্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু Logo হাসনাত-সারজিস বেইমানি করায় উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খান

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

News Editor
  • আপডেট সময় : ০৯:০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৬৫ বার পড়া হয়েছে

মাগুরার মহম্মদপুর উপজেলায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুমরুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম এলাহী মোল্যা (৪০)। তিনি উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের মৃত হাশেম মোল্যার ছেলে।

এলাকাবাসী জানান, কুমরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকালে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন সময়ে বির্তকিত একটি গোলের কারণে দুপক্ষের সমর্থক মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে এলাহী মোল্যা গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ ধোনিকে ধুয়ে দিলেন গম্ভীর

নিহত এলাহীর ছেলে আরব আলী ও বড়ভাই আবদুল হাই মোল্যা বলেন, খেলার মাঠে এলাহী মোল্যাকে মারপিট করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

তবে পুলিশ বলছে, এলাহী মৃত্যু নিয়ে দুধরণের বক্তব্য পাওয়া যাচ্ছে। তিনি মারামারিতে অথবা স্ট্রোকে মারা গেছেন বলে শোনা যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী আবু আহসান জানান, মরদেহের শরীরে কোনো দাগ পাওয়া যায়নি। তবে তিনি স্ট্রোক করে মারা গেছেন কিনা তাও বোঝা যায়নি।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ট্যাগস :

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

আপডেট সময় : ০৯:০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০