ফুলবাড়িয়ায় জামায়াত ইসলামীর ঈদ পুনর্মিলনী
- আপডেট সময় : ০৯:৩০:১২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
ফুলবাড়িয়ায় জামায়াত ইসলামীর ঈদ পুনর্মিলনী
মোঃ হাবিব/ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উৎযাপনে ঈদের দ্বিতীয় দিন ফুলবাড়ীয়ায় ঈদ পুনর্মিলনী করেছে জামায়াতে ইসলামী।
আজ রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মির্জা গার্ডেনে বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী ও জোটবদ্ধ ১১ দলের কর্মী সমর্থকবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা অংশ গ্রহণ করেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য অধ্যক্ষ মোহা. কামরুল হাসান মিলন।
এতে আরোও বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, ঢাকাস্থ ফুলবাড়ীয়া ফোরামের সভাপতি সাইদুর রহমান, জামায়াত নেতা আব্দুল মজিদ ও এসএম শাহজাহান প্রমুখ।
একই দিনে ফুলবাড়ীয়া উপজেলা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব ফুলবাড়ীয়া রুসাফের উদ্যোগে ঈদ পরবর্তী গ্র্যান্ড রি ইউনিয়ন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
কামরুল হাসান মিলন সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে সর্বসাধারণের ভূমিকার কৃতজ্ঞতা প্রকাশ বলেন, নির্বাচিত হওয়ার মাধ্যমে ফুলবাড়ীয়ার ৫ লক্ষ মানুষের আমানত রক্ষার দায়িত্ব গ্রহণ করা হয়েছে। দলমত নির্বিশেষে জনগণের জন্য সমান সুবিধা নিশ্চিত করার মাধ্যমে সে আমানত রক্ষা করতে হবে। নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় মির্জা গার্ডেনের দ্বিতীয় এবং তৃতীয় তলা।
দৈনিক আস্থা/এমএইচ





















