ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানদের বিক্ষোভ-নিন্দা

News Editor
  • আপডেট সময় : ১১:১৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
  • / ১১০৭ বার পড়া হয়েছে

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বিরুদ্ধে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকাজুড়ে মুসলমানদের প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মহানবী (সা.) এর ব্যাঙ্গচিত্র প্রকাশের জেরে ম্যাখোঁর নিন্দা জানিয়ে দেশগুলোতে বিক্ষোভ করেছে সাধারণ মুসলমানরা। মহানবীর (সা.) ব্যাঙ্গচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে বহু দেশে মুসলিমদের রোষ বাড়তে থাকার মধ্যেই নিস শহরে গির্জায় হামলার ঘটনা ঘটল। এ হামলার পর ফ্রান্সজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট সন্ত্রাসের কাছে মাথা নত না করা এবং ফ্রান্সের স্বাধীনতার মূল্যবোধ বিসর্জন না দেওয়ার অঙ্গীকার করেছেন। ‘ব্যাঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না’ বলেও এর আগে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

ফ্রান্সে যে বিশৃঙ্খলা ও সহিংসতা হচ্ছে, সে ঘটনার জন্য ম্যাখোঁকেই দায়ী করে বিক্ষোভকারীরা বলছেন, এর কারণ তিনি ইসলাম এবং মুসলিম বিরোধী মন্তব্য করছেন।

ফ্রান্সে মোতায়েন হচ্ছে বাড়তি সেনা,সর্বোচ্চ সতর্কতা

বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যেই সর্বশেষ গতকাল শুক্রবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী সতর্কবার্তা দিয়ে বলেছেন, ফ্রান্সের মাটিতে আরও জঙ্গি হামলা হতে পারে।

গতকাল জুমার নামাজের পর ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ করেছে পাকিস্তান, বাংলাদেশ এবং ফিলিস্তিনের হাজার হাজার মানুষ। ভারত এবং আরববিশ্বের বিভিন্ন দেশেও বিক্ষোভ হয়েছে। কোথাও কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে।

ভারতের মুম্বাইয়ে ম্যাখোঁর ছবি ব্যস্ত রাস্তায় সেঁটে দেওয়া হয়। তার ওপর দিয়ে চলছে গাড়ির চাকা। ছবি মাড়িয়ে যাচ্ছেন পথচারীরা।

সূত্র : ভয়েস অব অ্যামেরিকা

ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানদের বিক্ষোভ-নিন্দা

আপডেট সময় : ১১:১৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০