ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

বদলগাছিতে পটল ক্ষেত থেকে ব‍্যবসায়ীর মরদেহ উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ১১৩৫ বার পড়া হয়েছে

মোঃ এ কে নোমান, নওগাঁ: নওগাঁর বদলগাছি উপজেলার খলসি গ্রামের পটল ক্ষেতের পাশ থেকে ফয়জুল (৫০) নামে এর এক গুড় ব‍্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফুয়জুল বদলগাছি উপজেলার বালুভরা ইউপির ঢেকরা গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসীর ভাষ্যমতে নিহত ফয়জুল শারীরিকভাবে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল রাতে খসলি মোড়ে চা খেয়ে বাড়িতে বাড়ি ফিরছেন। তবে রাতে সে বাড়ি ফিরেনি।

আজ সকালে ওই এলাকার একজন কৃষক পটল ক্ষেতে আসলে পাশের জমিতে ফয়জুলের মরদেহ দেখতে পায়। এরপর বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

বদলগাছিতে পটল ক্ষেত থেকে ব‍্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪