ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় গৃহবধূকে পিটিয়ে ও মুখ থেঁতলে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ১০০৫ বার পড়া হয়েছে

বরগুনায় গৃহবধূকে পিটিয়ে ও মুখ থেঁতলে হত্যা

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় আলম তাজ (৪৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যার দিকে আগাপদ্মা দিল মাহমুদ নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম তাজ ওই এলাকার বাসিন্দা আবুল হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলম তাজ তার নিজ বাড়িতে একা ছিলেন। এ সুবাদে কে বা কারা ঘরে ঢুকে লোহার তৈরি শাবল দিয়ে তার শরীরের বিভিন্ন স্থান আঘাত করেন। বিশেষ করে তার মাথায় উপর্যুপুরি আঘাত করে মুখমণ্ডল থেঁতলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই আলম তাজের মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা টের পেয়ে স্বজন এবং পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নাঈম হোসেন তানভীর নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, খবর শুনে ইফতারের পরে আমি এই বাড়িতে এসে মরদেহ পরে থাকতে দেখি। আমার জানামতে তাদের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। এমনকি তার সঙ্গে থাকা স্বর্ণালংকার যা ছিল তাও পাওয়া গেছে। নিহতের ছেলেরা বরগুনা শহরে ব্যবসা করেন, এবং তার স্বামীরও ভালো টাকা-পয়সা আছে।

নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ বলেন, এটি একটি নির্মম হত্যাকাণ্ড। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীরা বেড়িয়ে আসুক এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. সালাহ্‌উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে পুলিশ সদস্যরাসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনা শেষে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে ধারালো নয় এমন একটি লোহার তৈরি অস্ত্র জব্দ করা হয়েছে। যার মাধ্যমে উপর্যুপুরি আঘাত করে মুখমণ্ডল থেঁতলে আলম তাজকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমারা জানতে পেরেছি।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

বরগুনায় গৃহবধূকে পিটিয়ে ও মুখ থেঁতলে হত্যা

আপডেট সময় : ০৫:৫৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬