ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৫১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
  • / ১১০৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:বরিশালের বানারীপাড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন বাবা সুমন হাওলাদার (৪৫) ও ছেলে মিসকাত হাওলাদার (১১)।

শনিবার (১৬ জানুয়ারি) বানারীপাড়া-বরিশাল মহাসড়কের বীরমহল ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছে ছোট ছেলে হাসিব হাওলাদার (৪)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের বীরমহল ক্লাব এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ৩ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।

বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, স্বজনরা মামলা করতে অনাগ্রহ প্রকাশ করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :

বরিশালের ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০৯:৫১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১