ভুল করে আনভীরসহ আরো ১৫ জনের আগাম জামিন আবেদন কার্যতালিকায় এসেছে। এছাড়াও আদালত নোটিশ দিয়ে জানান, লকডাউন ও করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন শুনানি বন্ধ থাকবে।
বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনটির শুনানি হওয়ার কথা ছিলো। এর আগে সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দেন ঢাকা মহানগর হাকিম আদালত।
সোমবার সন্ধ্যায় গুলশান ২ এর ১২০ নম্বর রোডের, একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রাত দেড়টার দিকে গুলশান থানায় মামলা করেন, ওই তরুণীর বোন নুসরাত জাহান।


























