ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

বাঁচানো গেল না গুলিবিদ্ধ ছাত্রদল কর্মীকে

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৩১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ১১৫৯ বার পড়া হয়েছে

বাঁচানো গেল না গুলিবিদ্ধ ছাত্রদল কর্মীকে

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে ছাত্রদল-বিএনপি নেতাকর্মীর সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী ঈসমাইল হোসেন মারা গেছেন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা।

নিহত ঈসমাইল হোসেন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের আব্দুর রহিম ভূঁইয়ার ছেলে। তিনি ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত।

আব্দুর রহিম ভূঁইয়া জানান, শনিবার দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ছেলে ঈসমাইল হোসেন মারা গেছেন। এ হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি জানিয়েছেন তিনি।

পলাশ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপন বলেন, নিহত ঈসমাইল হোসেন তাদের কর্মী ছিলেন। জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল ও তাঁর লোকজনের গুলিতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তাঁর ভাষ্য, গত ১৫ জুন ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে জুয়েলের লোকজন হামলা ও গুলি চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় নিন্দার পাশাপাশি ইসমাইল হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পলাশ থানার ওসি মনির হোসেন বলেন, গুলিবিদ্ধ ঈসমাইল হোসেন মারা গেছেন বলে জানতে পেরেছেন। তবে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এখনও জানায়নি। বিষয়টি জানানোর পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৫ জুন সন্ধ্যার দিকে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ছাত্রদল ও জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া ছাত্রদল কর্মী ঈসমাইল ও পথচারী সোহেল মিয়া গুলিবিদ্ধ হন। পরে আহত ঈসমাইলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দিন পর শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এ ঘটনায় গত ১৫ জুন রাতেই ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম মিয়া বাদী হয়ে বিএনপি নেতা ফজলুর কবির জুয়েলসহ ৯ জনের নামে মামলা করেন। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় ৪০ থেকে ৫০ জনকে। পরে জুয়েলের পক্ষ থেকে আরেকটি মামলা করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতাল থেকে আসামি ফজলুল কবির জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ।

ট্যাগস :

বাঁচানো গেল না গুলিবিদ্ধ ছাত্রদল কর্মীকে

আপডেট সময় : ০৫:৩১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫