ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫

বাংলাদেশের মানুষ নষ্ট হলেও ইলিশ হয়নি : তসলিমা নাসরিন

News Editor
  • আপডেট সময় : ০৪:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৩৯ বার পড়া হয়েছে

বিশ্বের বিভিন্ন দেশে ইলিশ পাওয়া যায়। তবে বাংলাদেশের ইলিশের স্বাদ বিশ্বের আর কোনো জায়গার সঙ্গে তুলনা করা যায় না। এজন্যই বাংলাদেশের ইলিশ বিশ্বসেরা। বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ, বিশেষ করে বাঙালিরা সারাবছর পদ্মার ইলিশের আশায় বসে থাকে। এবছর ভারতে এক হাজার ৪৭৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি করছে বাংলাদেশ। যে কারণে ওপারের মানুষ পাচ্ছে বাংলাদেশের ইলিশের স্বাদ। প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিনও তার ব্যতিক্রম নন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর পদত্যাগেও লিবিয়ার পাশে থাকবে তুরস্ক

ইলিশ খাওয়ার খবর জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তসলিমা লিখেছেন, ‘আজ সন্ধ্যেয় পদ্মার ইলিশ খেলাম।  অমৃত। মাখনের মতো নরম,  আর অবর্ণনীয় সুঘ্রাণ এবং  স্বাদ। পৃথিবী ঘুরে ঘুরে মিঠে পানি, নোনা পানি, বিল হাওড় পুকুর, নদী সমুদ্দুর — কত কিছুর মাছ খেয়েছি!  ইলিশকে টেক্কা দেয় কোনও মাছ নেই। বাংলাদেশের মানুষ নষ্ট হয়ে গেছে। ইলিশ হয়নি। পদ্মা আমার মা। পদ্মা বেঁচে থেকো।’

বাণিজ্য মন্ত্রণালয় এবার নয়জন রপ্তানিকারককে মোট এক হাজার ৪৭৫ টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দিয়েছে। প্রতিকেজি ১০ মার্কিন ডলার দরে মোট এক লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হবে। এ বছর ভারতে মোট এক হাজার ৪৭৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হবে। প্রতি কেজি ১০ ডলার মূল্যে শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে।

বাংলাদেশের মানুষ নষ্ট হলেও ইলিশ হয়নি : তসলিমা নাসরিন

আপডেট সময় : ০৪:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০