ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

বাংলাদেশ চীনের ভেতরে চলে যাচ্ছেন মনে করে যুক্তরাষ্ট্র-পররাষ্ট্রমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • / ১১৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশ চীনের ভেতরে চলে যাচ্ছেন মনে করে যুক্তরাষ্ট্র-পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতা কাঠামোর অনেকে মনে করেছেন বাংলাদেশ চীনের খপ্পরে পড়ে গেছে। বাংলাদেশ সফররত দেশটির দুই কংগ্রেসম্যান ঢাকা সফররত ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান এড কেস ও রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিক এ ধারণার বিষয়টি তুলে ধরেছেন।

আজ রোববার (১৩ আগষ্ট) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ মত প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, তাঁকে কংগ্রেসম্যানরা বলেছেন, আপনারা চীনের ভেতরে চলে যাচ্ছেন। দুই কংগ্রেসম্যান বিভিন্ন মানুষের কাছে শুনেছেন, বাংলাদেশ ‘চীনের খপ্পরে’ পড়ে গেছে। আর এটি একটি ভয়ংকর জায়গা, যেখানে অশান্তি চলছে। পুলিশ যখন-তখন লোক ধরে ফেলছে ও মেরে ফেলছে।

মোমেন বলেন, তিনি কংগ্রেসম্যানদের জানিয়েছেন, বাংলাদেশ চীনের ভেতরে যাচ্ছে না। এখানকার ঋণের মাত্র এক শতাংশের মতো চীন থেকে নেওয়া, যা কোনো বড় বিষয় নয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের আয়োজনের জন্য বিরোধী দল যে দাবি জানিয়ে আসছে, সে প্রসঙ্গটিও কংগ্রেসম্যানরা আলোচনায় আনেন।

মন্ত্রী বলেন, কংগ্রেসম্যানরা জানতে চেয়েছেন, এখানে বিরোধী দলের সঙ্গে সমঝোতার পথ আছে কি না। জবাবে তাঁদের বলা হয়েছে, বিরোধী দল বলছে সরকারের পতন হবে। এরপর তারা নির্বাচন করবে। এ অবস্থায় সরকারের সমঝোতার কোনো সুযোগ নেই।

প্রসঙ্গত, দুই দিনের সফরে দুই কংগ্রেসম্যান গতকাল শনিবার রাতে ঢাকা পৌঁছান। আজ তাঁরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গেও বৈঠক করেছেন। আগামীকাল সোমবার তাঁদের কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির দেখতে যাওয়ার কথা রয়েছে।

ট্যাগস :

বাংলাদেশ চীনের ভেতরে চলে যাচ্ছেন মনে করে যুক্তরাষ্ট্র-পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১০:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩