ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

বাজারে আসছে ফেসবুকের ‘রে-ব্যান স্মার্ট চশমা’

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • / ১১০২ বার পড়া হয়েছে

বাজারে আসছে ফেসবুকের ‘রে-ব্যান স্মার্ট চশমা’

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাজারে আনছে ‘রে-ব্যান স্মার্ট চশমা।’ এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ চশমাটিকে ফেসবুকের ‘ভবিষ্যতের চাবি’ বলে আখ্যা দিয়েছেন।

সম্প্রতি এক আয় হিসাব বৈঠকে তিনি বলেন, ‘চশমাটি ব্যবহারকারীকে ভিআর ও এআর ব্যবহার করে বিভিন্ন সামাজিক অভিজ্ঞতার মধ্যে নিজেকে ‘টেলিপোর্ট’ করতে দেবে। চশমাটির আইকনিক গঠন কাঠামো রয়েছে এবং এগুলো কিছু পরিচ্ছন্ন কাজ করতে দেবে। তাই আমি মানুষের হাতে সেগুলো পৌঁছানোর বিষয়টি নিয়ে এবং ভবিষ্যতে পুরোপুরি অগমেন্টেড রিয়ালিটি চশমা আনার সফরে অগ্রগতি অব্যাহত রাখার ব্যাপারে খুবই আগ্রহী।’

এই স্মার্ট চশমা তৈরিতে ২০১৯ সাল থেকেই কাজ শুরু করেন জাকারবার্গ। সানগ্লাস নির্মাতা রে-ব্যান মালিক লাক্সোটিকার সঙ্গে ‘অরিয়ন’ নামের এআই চশমা নিয়ে কাজ শুরু করেন তিনি। 

উল্লেখ্য, স্ন্যাপচ্যাট মালিক স্ন্যাপের-ও স্পেকটাকল নামে স্মার্ট চশমা রয়েছে। তবে ওই চশমাটি ফোনের ওপর নির্ভর করে। গত বছর ফেসবুক রিয়ালিটি ল্যাবসের ভিআর ভাইস প্রেসিডেন্ট হিউগো বারা নিশ্চিত করেন, ২০২১ সালেই আসছে তাদের স্মার্ট চশমা। শুধু সানগ্লাসই নয়, বিল্ট-ইন সেলুলার সংযোগ ও ডিসপ্লে খুলে নেওয়া যাবে এমন স্মার্ট ওয়াচও তৈরি করছে প্রতিষ্ঠানটি।

[irp]

ট্যাগস :

বাজারে আসছে ফেসবুকের ‘রে-ব্যান স্মার্ট চশমা’

আপডেট সময় : ১০:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১