ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

বাজিতপুরে ব্যাটারী খুলতে গিয়ে চালক নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৮:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

বাজিতপুরে ব্যাটারী খুলতে গিয়ে চালক নিহত

নুরুজ্জামান আশরাফ/বাজিতপুর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নে সাদিরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হান্নান মিয়া (২০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ভাগলপু জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত হান্নান মিয়া গাজিরচর ইউনিয়নের সাদিরচর গ্রামে জামাল মিয়ার ছেলে।

গাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব জুয়েল বলেন, হান্নান মিয়া প্রায় দুই বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিন নিজের বাড়িতে অটোরিকশার ব্যাটারি বৈদ্যুতিক উপায়ে চার্জ দিতেন। তারই ধারাবাহিকতায় সকালে নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ থেকে খোলার সময় বিদ্যুৎ-স্পর্শে ঘটনাস্থলের হান্নান মিয়া মারা গেছে।

বাজিতপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় হান্নানের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

বাজিতপুরে ব্যাটারী খুলতে গিয়ে চালক নিহত

আপডেট সময় : ০৮:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩