শিরোনাম:
বান্দরবানের ৬ শাখায় লেনদেন স্থগিত, রাঙ্গামাটি-খাগড়াছড়িতে সতর্কতা
Astha DESK
- আপডেট সময় : ০৪:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ১০৭৫ বার পড়া হয়েছে
বান্দরবানের ৬ শাখায় লেনদেন স্থগিত, রাঙ্গামাটি-খাগড়াছড়িতে সতর্কতা
স্টাফ রিপোর্টার:
বান্দরবানের ৬ শাখায় লেনদেন স্থগিত, রাঙ্গামাটি-খাগড়াছড়িতে সতর্কতা ডাকাতির ঘটনায় সোনালী ব্যাংকের বান্দরবানের উপজেলা পর্যায়ের ৬টি শাখায় লেনদেন সাময়িক স্থগিত করা হয়েছে। একইসঙ্গে পার্বত্য জেলা রাঙ্গামাটির ১৯টি এবং খাগড়াছড়ির ৯টি শাখায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সতর্কভাবে লেনদেন করার নির্দেশ দেয়া হয়েছে।
আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে সোনালী ব্যাংকের জিএম (দক্ষিণ) সাইফুল আজিজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, মঙ্গলবার রাঁত সাড়ে ৯টার দিকে বান্দরবানের থানচিতে সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় তারা গ্রাহকদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।




















