শিরোনাম:
বান্দরবানে আলীকদমে বন্য হাতির আক্রমণে নিহত ২
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:২৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১০৭০ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
বান্দরবানের আলীকদম উপজেলার রেফার ফাঁড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার রাত আড়াইটার দিকে একদল বন্য হাতি ওই এলাকার মেম্বার পাড়ার লোকালয়ে হানা দিলে হাতির আক্রমণের শিকার হয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মেম্বারপাড়া এলাকায় ছয় থেকে সাতটি বন্য হাতির দল লোকালয়ে হানা দিলে সেখানে হাতি তাড়াতে গিয়ে দুজন নিহত ও একজন আহত হন। নিহতদের লাশ পুলিশ উদ্ধার করেছে।উল্লেখ্য, ওই এলাকায় বেশ কিছু দিন ধরে একটি বন্য হাতির দল অবস্থান করছে ও প্রায় সময়ই লোকালয় হানা দিয়ে ক্ষতি সাধন করছে।


























