বান্দরবানে পর্যটকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ১০৫০ বার পড়া হয়েছে
বান্দরবানে পর্যটকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানের নীলাচল পর্যটন স্পটের সুইন এন থ্রিল এলাকার ৩শ ফুট খাদ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৭ আগস্ট) বিকাণ সাড়ে ৩টার দিকে এ মরাদেহটি উদ্ধার করা হয়।
নীলাম্বরী রিসোর্টের মালিক সাইদুল ইসলাম বলেন, মারুফ হোসাইন শনিবার ১ নম্বর রিসোর্টটি ভাড়া নেয়। নিয়ম অনুযায়ী আজ ১২টায় কক্ষ ছেড়ে না দিলে তাকে খোঁজা হয়। এ সময় তাকে কক্ষে খুঁজে না পেয়ে রিসোর্ট এলাকার চারিদিকে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে সুইন এন থ্রিল এলাকার খাদে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত মারুফ হোসাইন (২৫) নামের এক পর্যটক গাজীপুর এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী।
তিনি বলেন, নিহতের মুখে ফেনা ও বিষের গন্ধ পাওয়ায় ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এছাড়া, তিনি যেই রিসোর্টে ছিলেন, সেখানে একটি চিরকুটে পাওয়া গেছে। চিরকুটে লিখা ছিল, আমার মরদেহ খুঁজে পাওয়া গেলে যেন বান্দরবানেই কবর দেওয়া হয় এবং আমার ব্যবহৃত মোবাইল ফোনটি বিক্রি করে কবর দেওয়ার খরচ বহন করা হয়।
বান্দরবান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পাহাড়ের প্রায় ৩শ ফুট খাদ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।















