ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

বান্দরবানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • / ১০৪০ বার পড়া হয়েছে

বান্দরবানে সন্ত্রাসী আস্তায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ এবং অস্ত্র সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার ভোরে জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং এলাকায় বান্দরবান সেনা জোনের অপারেশন দল এ অভিযান চালায়।

অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ম্যাগাজিন ভর্তি ১ টি পিস্তল,একে ৪৭ এর ম্যাগাজিন,একাধিক এ্যামোনিশন বাউন্ডুলিয়ার , ধারালো দেশীয় অস্ত্র, কমান্ডো নাইফ, বিপুল পরিমান গোলাবারুদ, ওয়াকিটকি, সোলার চার্জার, ১৩ টি মোবাইল ফোন,সন্ত্রাসীদের ব্যবহৃত জলপাই রংয়ের পোষাক, চাঁদা আদায়ের রশিদ বই, নগদ অর্থ,সন্ত্রাসীদের জাতীয় পরিচয় পত্র এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত বেশ কয়েকটি ব্যাগ এবং দেশীয় বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

[irp]

এদিকে বান্দরবান সেনা জোন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পেয়ে সেনা বাহিনীর একটি অপারেশন দল রোয়াংছড়ি নোয়াপতং দুর্গম এলাকায় অভিযান চালায়। ওই আস্তানা থেকে তারা দীর্ঘদিন যাবত চাদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযানকালে সেনা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে গহীণ অরণ্যে পালিয়ে যায়। এসময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও অস্ত্র সরঞ্জাম উদ্ধারের পর সন্ত্রাসী আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়েছে।

ট্যাগস :

বান্দরবানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার

আপডেট সময় : ০৩:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১