বাসের ধাক্কায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিহত-২
- আপডেট সময় : ০২:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
বাসের ধাক্কায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিহত-২
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার উত্তরখান আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)।
চিরিংগা হাইওয়ে থানার এসআই রবিউল বলেন, ‘লাল সবুজ পরিবহন’ নামে একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে বানিয়ারছড়া এলাকায় একই লেনে থাকা একটি বাস গাড়ি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত।
তিনি আরও বলেন, দুর্ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী (চট্টগ্রামগামী) আরেকটি মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিংগা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন।
দৈনিক আস্থা/এমএইচ

















