ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে কুপিয়ে হত্যা : আটক ২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • / ১০৬০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ বাড়ি থেকে ডেকে নিয়ে সম্রাট হোসেন (৩৫) নামে এক তরুণকে তার বন্ধুরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ মে) রাতে ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সম্রাট উপজেলার চুটলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহতের মা রিনা বেগম জানান, রাত সাড়ে ৮টার দিকে তার প্রতিবেশী গোলাপ হোসেনের ছেলে সবুজ সম্রাটকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাতে সবুজের বাড়ির সামনে সম্রাটের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

[irp]

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ বলেন, গতকাল রাতে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় নিহতের মা রিনা খাতুন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মামলার ৩ নম্বর আসামি শিমুল ও ৫ নম্বর আসামি সবুর আলীকে গ্রেফতার করে।

ট্যাগস :

বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে কুপিয়ে হত্যা : আটক ২

আপডেট সময় : ১০:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১