ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির দেশের শান্তি নষ্টের ষড়যন্ত্র: কাদের

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৩১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি ৬টি মহানগরে যে মহাসমাবেশের ডাক দিয়েছে তাকে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার পরিবর্তনের কোনও সুযোগ নেই, তাই ষড়যন্ত্রের পথ ত্যাগ করে জনকল্যাণের রাজনীতি করুন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজ সরকারি বাসভবন থেকে অনলাইনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, দেশে এমন কোনও পরিস্থিতি বা ইস্যু নেই যে বিএনপিকে আন্দোলন করতে হবে। যেকোনও শান্তিপূর্ণ কর্মসূচিকে আওয়ামী লীগ স্বাগত জানায়। কিন্তু সমাবেশের নামে সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে শক্তহাতে তা দমন করা হবে। রাজনৈতিক কর্মসূচির নামে দেশের বিরাজমান স্থিতিশীল পরিস্থিতি বিনষ্টের যে কোনো অপপ্রয়াস আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।

তিনি বলেন, বিএনপি দেশ ও জাতির কল্যাণ ভুলে নানান অপপ্রচার ও ষড়যন্ত্রের পথকেই রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে। তারা কোটি কোটি টাকা ব্যয় করে লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। তারা একদিকে অপপ্রচারে বিনিয়োগ করেছে, অপরদিকে ধোয়া তুলসি পাতা সেজে ব্যাখ্যা দাবি করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন, আল জাজিরার মিথ্যা অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবেন না, জনগণ অপপ্রচারের বিপরীতে শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির সুফল ভোগ করছেন।

অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের স্পষ্ট ও কঠোর অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি তাদের সহযোগীদের নিয়ে বিদেশের মাটিতে বসে এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ এবং মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের সব শাখা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সমাবেশ, জনসংযোগ কর্মসূচি পালন করবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ বিষয়ে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ স্ব-স্ব বিভাগের কর্মসূচি সমন্বয় করবেন বলে জানান তিনি।

ট্যাগস :

বিএনপির দেশের শান্তি নষ্টের ষড়যন্ত্র: কাদের

আপডেট সময় : ০২:৩১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১