ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি

‘বিএনপির সদস্যপদ নবায়ন করলেন তারেক রহমান’

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / ১০৮৯ বার পড়া হয়েছে

বিএনপির সদস্যপদ নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন কর্মসূচির প্রথম দিনে সদস্যপদ নবায়ন করেছেন।

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে নিজের সদস্যপদ নবায়ন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তারেক রহমান।

এ ছাড়া মঞ্চে উপস্থিত থাকা সভাপতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সদস্যপদ নবায়ন করে।

এ সময় তারেক রহমান বলেন, আমি মনে করি আজকে বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। কেন? কারণ, আমাদের যে সদস্যপদ, যে দলের সঙ্গে আমরা আছি, এই দলের লাখো নেতাকর্মী অনেক নির্যাতনের মধ্যদিয়ে গিয়েছে, তা-ও আজকে তারা এই দলের সঙ্গে আছেন।

তিনি আরও বলেন, আমি মনে করি একটি ঝড় গিয়েছে। পুরো দেশের ওপর দিয়ে একটি ঝড় গিয়েছে। দেশকে লণ্ডভণ্ড করে দিয়েছে। দেশের প্রতিটি সেক্টরকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। আমাদের দলের শত-শত নেতাকর্মীকে খুন-গুম হয়েছে।

ট্যাগস :

‘বিএনপির সদস্যপদ নবায়ন করলেন তারেক রহমান’

আপডেট সময় : ০৯:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫