বিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো-ওয়াদুদ ভূইয়া
- আপডেট সময় : ১০:৫৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২৩ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো-ওয়াদুদ ভূইয়া
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
বিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আশ্বাস দেন ২৯৮নং খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত ধানের শীষ এর প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
এসময় তিনি আরও বলেন, পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হলে পাহাড়ে পাহাড়ি-বাঙালি কারো শান্তি হবে না। আপনারা পাহাড়ে চাকুরী, ব্যবসা-বাণিজ্য করতে পারবেন না। অস্ত্রের মুখে আতঙ্কে থাকেন সব সময়। এতএব পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা দরকার। অথাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা যা করা দরকার বিএনপি ক্ষমতায় আসলে শান্তি প্রতিষ্ঠায় আমি আপনাদের জন্য সব করবো।
ওয়াদুদ ভুইয়া আরও বলেন, আমাকে আপনারা চিনেন, আমি অতিতেও এ জেলার উন্নয়নে কাজ করে এসেছি। আমার বিষয়ে সিদ্ধান্ত নিতে আপনাদের সময় লাগবে মাত্র ১ মিনিট। সুতরাং আগামীতেও যদি আপনারা বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে এ পাহাড়ে উন্নয়নের কাজ করার সুযোগ দেন তাহলে আপনাদের ভাগ্য উন্নয়নে আমি কাজ করবো।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় নির্বাচনী পথসভায় ২৯৮নং খাগড়াছড়ি আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া এসব কথা বলেন।
এসময় তিনি পানছড়ি উপজেলার চৌধুরী পাড়া, লোগাং বাজার, কোলনীপাড়া, বটতলী (দমদম), মুসলিমনগর, জিয়ানগর, মধ্যম ফাতেমা নগর, হাসাননগর এলাকায় নির্বাচনী পথসভা করেন।
পথসভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবিন চন্দ্র চাকমা, সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বেলাল হোসেন, জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ম-সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম ও মোঃ ইসমাঈলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















