ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

বিএনপি নেতা গউছকে তুলে নেওয়ার অভিযোগ

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • / ১১৩২ বার পড়া হয়েছে

বিএনপি নেতা গউছকে তুলে নেওয়ার অভিযোগ

আস্থা ডেস্কঃ

বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছকে রাজধানীর কাকরাইল এলাকা থেকে সাদা পোশাকধারী ডিবি পুলিশের সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ দলটির।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের লালবাগ বিভাগের একটি দল গউছকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি চলাকালে পুলিশের ওপর হামলাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ১৯ আগস্ট বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে হবিগঞ্জে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ শতাধিক আহত হন। এ ঘটনায় ২১ আগস্ট ৭শ নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় দুটি মামলা করে পুলিশ। ধারণা করা হচ্ছে ওই মামলায় গউছকে আটক দেখানো হবে। জি কে গউসের ছেলে ব্যারিস্টার মঞ্জুরুল করিম প্রীতম বিএনপির মিডিয়া সেলকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগস :

বিএনপি নেতা গউছকে তুলে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০১:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩