বিজেপির সাথে আওয়ামী প্রতিনিধি দলের বৈঠক অনুষ্টিত
- আপডেট সময় : ০৭:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / ১০৩৮ বার পড়া হয়েছে
বিজেপির সাথে আওয়ামী প্রতিনিধি দলের বৈঠক অনুষ্টিত
আন্তর্জাতিক ডেস্কঃ
বিজেপির আমন্ত্রণে ভারত ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এর প্রেসিডেন্ট জগত প্রকাশ নাড্ডা এবং জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ে`র সাথে সফররত বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দলের পৃথক পৃথক বৈঠক অনুষ্টিত করেছে।
আজ সোমবার (৭আগষ্ট) দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আবদুর রাজ্জাকের নেতৃত্বে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত বিজেপি প্রেসিডেন্ট জে পি নাড্ডার বাসভবনে তার সাথে বৈঠক করেন।
এরপর বিজেপি`র সদর দপ্তরে পার্টির জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ে`র সাথে আওয়ামীলীগের প্রতিনিধি দলটি আলোচনায় মিলিত হয়। আন্তরিক সৌহার্দ্যপূর্ণ বৈঠকদ্বয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বিষয়ের মধ্যে আঞ্চলিক সহযোগিতা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক স্থিতিশীলতা বিশেষ গুরুত্বসহ আলোচিত হয়েছে বলে জানা গেছে।

















