ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

বিভিন্ন চেকপোস্ট দিয়ে আসছেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • / ১০৪৬ বার পড়া হয়েছে

বিভিন্ন চেকপোস্ট দিয়ে আসছেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা

জেলা প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও হিলি চেকপোষ্ট দিয়ে দেশে ফিরছেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা। এছাড়া দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ফেরার সময় আটক বেদে সম্প্রদায়ের ২৩ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

পূর্ব ঘোষণা ছাড়াই দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট দিয়ে দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরতে শুরু করেছে। বৃহস্পতিবার তাদের করোনা পরীক্ষার পর পুলিশ পাহারায় ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে।

তিনদিন অপেক্ষার পর বুধবার দুপুরে এনওসি ও করোনার নেগেটিভ সনদ নিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দেশে ফিরছেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। তাদের স্থানীয় আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।

[irp]

এদিকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে এ পর্যন্ত দেশে ফিরেছেন দুইশ পাঁচজন বাংলাদেশি। এদের মধ্যে কোয়ারেন্টিন শেষে ছেড়ে দেয়া হয়েছে ৩৬ জনকে। এছাড়া তিনজনের দেহে করোনা শনাক্ত হওয়ায় তাদের নমুনা ঢাকার আইইডিসিআরে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এছাড়া দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ফেরার সময় আটক বেদে সম্প্রদায়ের ২৩ বাংলাদেশিকে দহগ্রাম-আঙ্গরপোতা হাসপাতালে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

অন্যদিকে, সাতক্ষীরায় ভারতফেরত কোয়ারেন্টিনে থাকা দেড়শো জনের মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে, তাদের শরীরে করোনার ভারতীয় ধরন আছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে তাদের নমুনা আইইডিসিআরে পাঠানো হবে।

সাতক্ষীরায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত বাংলাদেশিদের মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে সাতক্ষীরা মেডিক্যালে আলাদা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের শরীরে করোনার ভারতীয় ধরন আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে এই ১১ জনের আলাদা নমুনা আইইডিসিআরে পাঠানো হবে। আর বাকি ১শ’ ২৮ যাত্রীকে ১৪দিন কোয়ারেন্টিন শেষে ফুল দিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়।

করোনার কারণে গত বছরের মার্চ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ ছিল।

[irp]

ট্যাগস :

বিভিন্ন চেকপোস্ট দিয়ে আসছেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা

আপডেট সময় : ০৭:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১