ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়: অভিযুক্ত আটক Logo এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল Logo আদালতে হাজিরা দিতে এসে পাজেপ সাবেক চেয়ারম্যানসহ আটক-২ Logo সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ Logo ছাগলকাণ্ডের আলোচিত কর্মকর্তার রায় ২১ জুলাই Logo দরিদ্রদের সহায়তা ৮ কোটি টাকা পরামর্শক নিয়োগে ৫৩ কোটি! Logo প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি: চূড়ান্ত ফলের অপেক্ষায় চাকরি প্রার্থীরা Logo সাতক্ষীরায় বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণ, মুদি দোকানি কারাগারে Logo প্রবাসীর স্ত্রীকে ১১ দিন অবরুদ্ধ রেখে ধর্ষণ Logo ভুল প্রশ্নে পরীক্ষা অধ্যক্ষকে শোকজ

বিল্ডিংয়ের উড়ছে ‘ওড়না’, ভাইরাল এ ছবির রহস্য

News Editor
  • আপডেট সময় : ০২:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • / ১১৭৯ বার পড়া হয়েছে

বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে। কিন্তু প্রচণ্ড বাতাসের কারণে কনস্ট্রাকশনে ব্যবহৃত ছাউনি উড়ছে। ছবিটি রাশিয়ার কোনো এক শহরের হলেও, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

অনাবিল সামান রহমান নামের এক তরুণ ছবিটি শুক্রবার ফেসবুক পোস্ট করেছেন। তিনি ক্যাপশনে লেখেন, ‘বিল্ডিংয়ের ওড়না উড়ছে কেন? এসব কারণেই এই বিল্ডিংয়ে চুরি হবে। এসব কারণেই অন্য বিল্ডিংয়েও চুরি হবে।

জনমনে প্রশ্ন, এ ছবি ভাইরাল কেন? এর নেপথ্যে ধর্ষণের বিভিন্ন ঘটনাকে নেপথ্য কারণ বলে মনে করছেন অনেকেই। বাংলাদেশে গত এক সপ্তাহে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। বাদ যায়নি প্রতিবন্ধী কিংবা ছয় বছরের শিশুও। অধিকাংশ ক্ষেত্রেই দলবেঁধে ধর্ষণ করা হয়েছে এসব নারী ও শিশুকে। এ নিয়ে দেশের সাধারণ ছাত্র সমাজ প্রতিবাদে সমাবেশও করেছে।

অনাবিল সামান রহমান নামের এক তরুণ ছবিটি শুক্রবার ফেসবুক পোস্ট করেন। ছবি: সংগৃহীত

প্রায় প্রতিদিনই ধর্ষণের ঘটনা শোনা যাচ্ছে। কারণ খুঁজতে গিয়ে অনেকে বিতর্কিত এবং আপত্তিকর মন্তব্যও করেন। ধর্ষণের জন্য মেয়েদের ছোট পোশাককেও দায়ী মনে করেন কেউ কেউ। এছাড়া ‘ওড়না কই?’ ধরনের একটি উক্তিও বেশ পরিচিত! তবে অনেকেই মনে করেন, পোশাক নয় ধর্ষণের জন্য মূলত বিকৃত মানসিকতাই দায়ী। এ কারণেই কনস্ট্রাকশনে ব্যবহৃত ছাউনি ওড়ার ছবিটি ভাইরাল হয়েছে বলে মনে করেন অনেকেই।

ওই ছবিতে ইয়াসিন আরাফাত বলছেন, ‘ছবিটি খুবই অর্থবহ। ছোট পোশক পরাই ধর্ষণের আসল কারণ নয়। মানসিকতা বড় জিনিস, তাছাড়া সম্মানবোধ এবং শালীন দৃষ্টিভঙ্গি খুব দরকার।’ অনেক  মন্তব্যকারীই  ইয়াসিন আরাফাতের সঙ্গে একমত পোষণ করেন।

বিল্ডিংয়ের উড়ছে ‘ওড়না’, ভাইরাল এ ছবির রহস্য

আপডেট সময় : ০২:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০