ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

বিয়েতে উপহার হিসেবে পেলেন এক কার্টুন সয়াবিন তেল!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • / ১০৬০ বার পড়া হয়েছে

আস্থা ডেস্কঃ নাটোরে গায়ে হলুদ ও বৌ-ভাতের অনুষ্ঠানে নবদম্পতিকে সয়াবিন তেল উপহার দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১২ মার্চ) দুপুরে শহরের হুগোলবাড়িয়ায় রনক জাহানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনা পুরো এলাকায় আলোচনার সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, শনিবার (১২ মার্চ) শহরের হুগোলবাড়িয়ায় মৃত এমদাদুল হকের ছেলে রনক জাহানের সঙ্গে নওগাঁর রফিকুল আলমের মেয়ে সুমাইয়া নূরের বিয়ে হয়। ওই অনুষ্ঠানে সয়াবিন তেল নিয়ে হাজির হন নাটোরে কর্মরত গণমাধ্যমকর্মী মামুন খান। বৃহস্পতিবার গায়ে হলুদে হাফ লিটার ও শুক্রবার বিয়েতে পাঁচ লিটার সয়াবিন তেল উপহার দেন তিনি। বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

গণমাধ্যমকর্মী মামুন বলেন, বিয়েতে অন্য কিছু উপহার দিতে চেয়েছিলাম। সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি হওয়ায় সারাদেশে এটি নিয়ে আলোচনা হচ্ছে। তাই ১০৮০ টাকা দিয়ে ৫০০মিঃলিঃ এর ১২ বোতল সয়াবিন তেলের একটি কার্টুন উপহার দিয়েছি। উপহার পেয়ে বর-কনে খুশি হয়েছে।

বর রনক জাহান ও কনে নব বধু সুমাইয়া জানান, বিয়েতে সয়াবিন তেল উপহারের বিষয়টি এই এলাকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবাই বিষয়টি উপভোগ করছে দেখে ভালো লাগছে।

ট্যাগস :

বিয়েতে উপহার হিসেবে পেলেন এক কার্টুন সয়াবিন তেল!

আপডেট সময় : ১২:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২