ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টির জমা পানিতে বিদ্যুতের তার, দুই রিকশাচালকের মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • / ১০৪৬ বার পড়া হয়েছে

বৃষ্টির জমা পানিতে বিদ্যুতের তার, দুই রিকশাচালকের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ রাজধানী ঢাকায় মঙ্গলবার ভোর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন সড়কে পানি জমে যায়। উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডেও জমেছিল পানি, যাতে পড়েছিল বিদ্যুতের তার।

সেখানে পানির ভেতর থেকে রিকশা সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন দুই রিকশাচালক। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার মারা যাওয়া এই রিকশাচালক হলেন মো. আব্দুর রাজ্জাক (৫০) ও মো. জিয়া (৪৫)। মৃত আব্দুর রাজ্জাক কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলোর বারঘরিয়া গ্রামের ওহাব মিয়ার ছেলে। আর জিয়া সিরাজগঞ্জের ডেউপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

[irp]

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির পানির নিচে বিদ্যুতের তার পড়ে ছিল। পানি থেকে রিকশা সরাতে গিয়ে তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে পাশের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে তাদের অবস্থার অবনতি হলে, সেখান থেকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

[irp]

ট্যাগস :

বৃষ্টির জমা পানিতে বিদ্যুতের তার, দুই রিকশাচালকের মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১