শিরোনাম:
বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ১৬টি ককটেল উদ্ধার
Astha DESK
- আপডেট সময় : ০৪:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
- / ১১১৩ বার পড়া হয়েছে
বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ১৬টি ককটেল উদ্ধার
বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলের বালুন্ডা বাজার এলাকায় একটি পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬ টি ককটেল উদ্ধার করেছে পোর্ট থানার পুলিশ।আজ শনিবার (১৮ নভেম্বর) ভোরে ককটেল গুলো উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন খবর আসে বালুন্ডা বাজারে পশ্চিম পার্শ্বে একটি পুকুরের পাড়ে পরিত্যক্ত অবস্থায় ককটেল বোমা রয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে এসআই শংকর কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৬টি ককটেল কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করেন। কে বা কারা ককটেল গুলো এক জায়গায় জমা করে রাখছিল বলে জানাই পুলিশ।





















