শিরোনাম:
বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র-গুলি উদ্ধার
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৩:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১০৫৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ বেনাপোল পুটখালী ইউনিয়নের মহিষাডাঙ্গা থেকে ১টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা।
শুক্রবার (২৮ মে) রাতে মহিষাডাঙ্গা গ্রামের শাহীনের বাড়ির সামনে থেকে এ অস্ত্রের চালানটি উদ্ধার করা হয়।
[irp]
২১ বিজিবি পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অস্ত্রের চালান উদ্ধার করা হয়। তবে এই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কমান্ডার সুবেদার লাভলু সরকার।
[irp]

























