ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি Logo চট্টগ্রামে এক গ্রাম থেকেই ৩ এমপি নির্বাচিত Logo পাবনায় চেক জালিয়াতির ওয়ারেন্টভুক্ত এনসিপির কেন্দ্রীয় নেতা আটক Logo হাতিয়ায় ধর্ষণের ঘটনা ঘটেনি-প্রশাসন Logo চরফ্যাশনে সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, টাকা ও স্বর্ণালংকার লুট Logo মন্ত্রিপরিষদ সচিব রশীদের চুক্তির বাতিল, অতিরিক্ত দায়িত্ব পালন করবেন: সিরাজ Logo দেশ ছেড়েছেন নেদারল্যান্ডের নাগরিক বিশেষ সহকারী ফয়েজ

ব্রুনাইয়ে মানবপাচারের অভিযোগে গ্রেফতার তিনজন রিমান্ডে

News Editor
  • আপডেট সময় : ০৭:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • / ১১২৬ বার পড়া হয়েছে

ব্রুনাইয়ে মানবপাচারের অভিযোগে গ্রেফতার শেখ আমিনুর রহমান হিমুসহ (৫৫) তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর দুজন হলেন- হিমুর সহযোগী মো. নুর আলম (৩৬) ও বাবলুর রহমান (৩০)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাদের তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর কাফরুল থানায় মানবপাচার আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাফরুল থেকে এনএসআই ও র‌্যাবের অভিযানে মানবপাচারকারী শেখ আমিনুর রহমান হিমু ও তার সহযোগী নুর আলম ও বাবলুরকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাদের বিরুদ্ধে কাফরুল থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করা হয়।

ট্যাগস :

ব্রুনাইয়ে মানবপাচারের অভিযোগে গ্রেফতার তিনজন রিমান্ডে

আপডেট সময় : ০৭:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০