ভাঙ্গায় আড়িয়ালখাঁ নদ থেকে ভাসমান বৃদ্ধার লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ১০৬০ বার পড়া হয়েছে
ভাঙ্গায় আড়িয়ালখাঁ নদ থেকে ভাসমান বৃদ্ধার লাশ উদ্ধার
মামুনুর রশীদ/ভাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকার আড়িয়ালখাঁ নদ থেকে ভাসমান এক বৃদ্ধার অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১লা এপ্রিল) দুপুরে পর অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করেন। অজ্ঞাত বৃদ্ধার লাশের পরিচয় মেলেনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দরগা বাজার ঘাটে একটি ভাসমান লাশ দেখে স্থানীয়রা ৯৯৯ ফোন করে পুলিশকে খবর দেয়। ফরিদপুরের নৌ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় তদন্তকারী অফিসার এস আই মারুফ জানান, নাসিরাবাদ ইউনিয়নের আড়িয়ালখা নদ থেকে এক বৃদ্ধার অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধার আনুমানিক বয়স ৫০-৫৫ হতে পারে। তার পরনে ছিল লুঙ্গি ও হাতাকাটা গেঞ্জি। লাশটি মনে হয়েছে একদিন আগে মৃত্যু হয়েছে। নৌ পুলিশ সুরতহাল করে মর্গে প্রেরণ করেছে। রিপোর্ট পাওয়ার পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নৌপুলিশ।

















