ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের ১৬ হাজার মেট্রিক টন চাল এসেছে মোংলায়

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ১০১২ বার পড়া হয়েছে

ভারতের ১৬ হাজার মেট্রিক টন চাল এসেছে মোংলায়

শেখ শাওন হোসেন শ্রাবণঃ

ভারত থেকে আমদানি করা ১৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

ভারতের কলকাতা বন্দর থেকে পানামা পতাকাবাহী ‘এইচ টি পাইনিওর’ জাহাজে ১১ হাজার এবং ভিয়েতনাম পতাকাবাহী ‘হোয়াংটন-৮৯’ জাহাজে পাঁচ হাজার মেট্রিক টন চাল নিয়ে বন্দরে ভিড়েছে জাহাজ দুটি।

উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই চাল আমদানি করা হয়েছে বলে জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিয়েসে’র ব্যবস্থাপক আবুল হাসেম শামিম জানিয়েছেন।

তিনি বলেন, কলকাতা বন্দর থেকে মোংলা বন্দরে ছেড়ে আসা জাহাজ দুটি থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার (১৫ মার্চ) সকাল থেকে চাল খালাস প্রক্রিয়া শুরু হয়। এরপর ছোট লাইটারেজ জাহাজে করে খালাস হওয়া চাল নৌপথে দেশের বিভিন্ন জেলার সরকারি গুদামে নেওয়া হচ্ছে। ৪-৫ দিনের মধ্যে জাহাজ থেকে পুরোপুরি চাল খালাস প্রক্রিয়া শেষ হবে।

ট্যাগস :

ভারতের ১৬ হাজার মেট্রিক টন চাল এসেছে মোংলায়

আপডেট সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬