ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ভারতে হোটেলে ৯ বাংলাদেশি তরুণী উদ্ধার,গ্রেপ্তার সাত

News Editor
  • আপডেট সময় : ০৬:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • / ১১১০ বার পড়া হয়েছে

ভারতে যৌন ব্যবসায় বাধ্য করানোর বড়সড় একটি চক্রের খোঁজ পেয়েছে দেশটির পুলিশ। মূলত চাকরির টোপ দিয়ে তাদের হাত করতো এ চক্রটি।

চক্রটিকে ধরতে গিয়ে একদিনে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯ জনই বাংলাদেশি। পশ্চিমবঙ্গের উঠতি এক মডেলের দেয়া তথ্য সূত্রে সম্প্রতি চক্রটির সন্ধান পায় ভারতের পুলিশ। এরপর অভিযানে চালানো হয়। 

ভারতীয় গণমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, চক্রটি অল্প বয়সী মেয়েদের ইন্দোরের বিজয় নগর এলাকার একটি হোটেলে আটকে রেখেছিল।

জানা গেছে, পশ্চিমবঙ্গের ওই মডেল সম্প্রতি মুম্বাইয়ের আরেক মডেলের সঙ্গে একটি ইভেন্টে অংশ নেন। ইভেন্টের নারী ম্যানেজারের প্রস্তাবে কাজ করতে গিয়ে তারা ফাঁদে পড়েন। দুজনকে মারধর করে যৌন ব্যবসায় বাধ্য করা হয়। পরে তারা কৌশলে সেখান থেকে পালিয়ে থানায় আশ্রয় নেন। উদ্ধার হওয়া ১৩ জনের বয়স ১৬ থেকে ৩০।

গ্রেপ্তার হওয়া সাত পুরুষের মধ্যে তিনজনের নাম জানা গেছে, তারা হলেন- নবীন সিসোদিয়া, কুলদীপ চন্দ্রস্বামী, রাজেন্দ্র দাওয়ার।

এর আগে ১২ সেপ্টেম্বর একইভাবে দেশটির গুজরাট রাজ্যের সুরত এলাকার একটি স্পা সেন্টার থেকে ১৪ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করা হয়। খুলনা থেকে পাচার হওয়া মেয়েটি মোট চারবার বিক্রি হয়!

ভারতে হোটেলে ৯ বাংলাদেশি তরুণী উদ্ধার,গ্রেপ্তার সাত

আপডেট সময় : ০৬:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০