শিরোনাম:
ভালোবাসা দিবসের সেরা উপলব্ধি
News Editor
- আপডেট সময় : ১০:৪৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৮৭ বার পড়া হয়েছে
ভালোবাসা দিবসের সেরা উপলব্ধি
সজল চন্দ্র শীল, বোরহানউদ্দিন, প্রতিনিধি ভোলা: আজ (১৪/২/২০২১) পহেলা ফাগুন সাথে ভালোবাসা দিবস। একদিকে যেমন ঋতুরাজ বসন্তের আগমন অন্য দিকে বিশ্ব ভালোবাসা দিবস। যা মিলে হয়েছে একাকার। আর এই মূহুর্তে ভালোবাসার নতুন অধ্যায়ের সূচনা ঘটালো একঝাক তরুণ/ তরুণী তবে সূচনাটা প্রেমিক প্রেমিকাকে প্রেম নিবেদন করে নয়।
তারা এই দিন পূরোদিন কাটিয়েছে কিন্তু অসহায়, প্রতিবন্ধী মানুষের সাথে নিজেদের যতটুকু অর্থ জমা ছিল তা দিয়ে খুশি করতে চেয়েছে তাদের।কিছু পোশাক, খাবার, আর ভালোবাসার প্রতিক ফুল দিয়ে তাদের কিছুটা হলেও এই দিনটাতে খুশি করার প্রয়াস করেছে তারা। আর এই মহৎ কাজটির সাথে যুক্ত ছিলেন, দৈনিক আস্থার লিখন দে (ভোলা প্রতিনিধি) সজল চন্দ্র শীল (বোরহানউদ্দিন প্রতিনিধি) রাজবিহা তুহা আকসা (বোরহানউদ্দিন প্রতিনিধি) আর তাদের বন্ধুরা।
























