ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

ভূমিদস্যু আশা ও তার সহযোগীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৫১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • / ১১২৭ বার পড়া হয়েছে

শার্শা (যশোর) : যশোরের বেনাপোলে সাংবাদিকদের জিম্মী করে রাখা সেই ভূমি দস্যু সন্ত্রাসী আশা ও তার এক সহযোগীকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করেছে পোর্ট থানার পুলিশ।

রোববার সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে যশোর আদালতে পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে জিম্মী করে রাখা, মারধোরসহ ৪টি ধারায় মামলা হয়েছিল।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী বেনাপোল সীমান্তের বাহাদুরপুর মেন্দের টেকে অবৈধ ভাবে বালু-মাটি কাটার খবর পেয়ে ঘটনা স্থলে যায়। এসময় ছবি তুলতে গেলে ঐ এলাকার সন্ত্রাসী ও ভূমি দস্যু আশা তার বাহিনী নিয়ে সংবাদকর্মীদের উপর আক্রমন চালিয়ে আহত করে ও ক্যামেরা ছিনিয়ে নেয়।

এসময় অর্কথ‍্য ভাষায় পুলিশ ও সংবাদকর্মীদের উদ্দেশ্যে গালিগালাজ করে তাদেরকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা তাদের উদ্ধার করে। বিষয়টি নিয়ে পোর্টথানায় অভিযোগ দায়ের হলে পুলিশ আশা ও তার সহযোগী বাবলুকে গতকাল বিকালে গ্রেফতার করে।

এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আশা তার এলাকায় নিরীহ মানুষদের জিম্মী করে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন করে ফসলী জমির ক্ষতি করে আসলেও রহস্য জনক ভাবে তার বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নেওয়া হতো না।

ট্যাগস :

ভূমিদস্যু আশা ও তার সহযোগীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ

আপডেট সময় : ০৭:৫১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১