ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভেদরগঞ্জে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফসলি ও খাস জমিতে কাটছেন মাছের ঘের

News Editor
  • আপডেট সময় : ০৬:১৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

ভেদরগঞ্জে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফসলি ও খাস জমিতে কাটছেন মাছের ঘের

এস এম স্বাধীন, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়নের ফেলিরচর এলাকায় সরকারী খাস জমি ও কৃষকের ফসলি জমি জোরপূর্বক দখল করে ভেকু মেশিন মাটি কেটে মাছের ঘের করার অপরাধে তিনটি ভেকু মেশিন বিনষ্ট ও এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।জরিমানা দিয়ে গিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবার শুরু করেন ফসলি ও খাস জমিতে মাছের ঘের কাটা।

ওই এলাকার প্রভাবশালী মুক্তিযোদ্ধা মাস্টার ইদ্রিস মাদবরের ছেলে তাওহীদ মাদবর ও ওয়ালিদ মাদবর এই ঘের কাটেন। স্থানীয় ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই এলাকার প্রভাবশালী মুক্তিযোদ্ধা মাস্টার ইদ্রিস মাদবরের ছেলে তাওহীদ মাদবর ও ওয়ালিদ মাদবর দীর্ঘদিন যাবত সখিপুরের বিভিন্ন এলাকায় কৃষকের ফসলি জমি জোরপূর্বক দখল করে মাছের ঘের করে আসছেন। সাম্প্রতি উপজেলার আরশিনগর ইউনিয়নের ফেলিরচর এলাকায় সরকারী খাস জমি ও কৃষকের ফসলি জমি জোরপূর্বক দখল করে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে মাছের ঘের করছিলেন তারা।

খবর পেয়ে গত সোমবার ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফ ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনটি ভেকু বিনষ্ট করেন এবং ইদ্রিস মাদবরের ছেলেদের ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা দিয়ে গিয়েই আবার ওই জমিতে ভেকু দিয়ে ঘের কাটা শুরু করেন। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফ বলেন, আরশিনগরে সরকারী খাস জমি ও কৃষকের ফসলি জমি কেটে মাছের ঘের করার অপরাধে তিনটি ভেকু মেশিন বিনষ্ট ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আবার যদি তারা ঘের কাটে তাহলে আবার অভিযান পরিচালিত হবে।

ট্যাগস :

ভেদরগঞ্জে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফসলি ও খাস জমিতে কাটছেন মাছের ঘের

আপডেট সময় : ০৬:১৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১