ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত সিলেট

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ১১৫৬ বার পড়া হয়েছে

মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

আপন ভাতিজার চুরিকাঘাতে চাচা আব্দুল গণি মিয়া (৫০) নামের এক ব্যাক্তি হত্যাকান্ডের শিকার হয়েছেন।

আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে বাড়ির সামনে সড়কে মাটি দেয়াকে কেন্দ্র করে ভাতিজা ও তার পরিবারের সদস্যদের হাতে ওই ব্যাক্তি হত্যাকান্ডের শিকার হয়।

নিহত আব্দুল গনি মিয়া উপজেলার ধোপাঘাটপুর গ্রামের মৃত রাশিদ মিয়ার ছেলে। বুধবার রাতে থানার ওসি মোঃ সজীব রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের পারিবারীক সুত্রে জানা যায়, মধ্যনগর উপজেলার ধোপাঘাটপুর গ্রামে বসত বাড়ির সামনে সড়কে মাটি দেয়াকে কেন্দ্র করে গ্রামের আবদুল গণি মিয়ার ভাই আবদুল গফুরের পরিবারের সদস্যদের মারাপিটের ঘটনা ঘটে।

এক পর্যায়ে গফুরের ছেলের হাতে থাকা ধারালো ছুরি (চাকু) দিয়ে চাচা গণি মিয়ার গলায় আঘাত করতে থাকে। আহত অবস্থায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখথানকার কর্তব্যরত চিকিৎসক আব্দুল গণি মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, মারপিটে ও হত্যাকান্ডে উপজেলার ধোপাঘাটপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে সোহেল, তার সহোদর রুবেল, বোন পপি আক্তার ও গফুরের স্ত্রী জোস্না বেগম জড়িত ছিলেন।

ট্যাগস :

মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত সিলেট

আপডেট সময় : ১১:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫