শিরোনাম:
মনোহরদীতে চৌবাচ্চার পানিতে পড়ে শিশুর মৃত্যু
Doinik Astha
- আপডেট সময় : ০৮:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১০৫১ বার পড়া হয়েছে
নরসিংদীর মনোহরদীতে বাড়ীর চৌবাচ্চার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু ঘটেছে।আজ শনিবার দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে। মনোহরদীর খালিয়াবাইদ গ্রামে বাড়ীর গোহাল ঘরের চৌবাচ্চার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু ঘটেছে বলে জানা গেছে।
শিশুটির নান আদনান (৪),তার পিতার নাম জাহাঙ্গীর হোসেন। তার পিতা মনোহরদী উপজেলা ভূমি অফিসে নাজির হিসেবে কর্মরত।পিতার সহকর্মী সূত্রে জানা যায়,ঘটনার কিছুক্ষন আগে থেকে আদনানকে পাওয়া যাচ্ছিলো না।খোঁজাখুজির এক পর্যায়ে বেলা ২ টার দিকে বাড়ীর গোহালঘর সংলগ্ন চৌবাচ্চার পানিতে অচেতন ও পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। চিকিৎসার্থে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে এখানে তাকে মৃত ঘোষনা করা হয়। কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান দুলাল জানান,তিনিও বিষয়টি এরকমই শুনেছেন।মনোহরদী থানার ওসি তদন্ত জহিরুল আলম ও রামপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ইউসুফ জানান,বিষয়টি তাদের জানা নেই।
সাইফুর নিশাদ মনোহরদী ( নরসিংদী) প্রতিনিধি






















