ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

মসজিদের দানবাক্স চুরি, যুবক আটক

News Editor
  • আপডেট সময় : ১১:৩৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৯১ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির সময় হাতেনাতে নিপন (৩৮) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। নিপন পলাশবাড়ী উপজেলার উদয়সাগর গ্রামের মঙ্গলার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার জোহরের নামাজ শেষে মসজিদের ইমাম ও মোয়াজ্জিন অন্য মুসল্লিদের যেন নামাজে অসুবিধা না হয় সেই কারণে মসজিদের দরজা বন্ধ না করে পাঁশে দাড়িয়ে ছিলেন। এ সময় মসজিদের ভেতর ঢুকে পড়ে চোর। কিছুক্ষণ পরে একটা শব্দ হয়। মুয়াজ্জিন এগিয়ে গেলে তাকে সালাম দিয়ে একজন লোক তাড়াহুড়া করে ভেতর থেকে বেরিয়ে আসে।

আরও পড়ুনঃ নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী

তারা জানায়, মোয়াজ্জিনের সন্দেহ হলে তাকে ধরতেই হাত থেকে টাকা ফেলে দেয় চোর এবং হাত পা কাঁপতে থাকে। এমন সময় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনে দায়িত্বে থাকা আনছার ফজল মিয়া, মোহাসিন উদ্দিন, পিসি সাইফুল ইসলাম, এপিসি মোকলেসুর রহমানকে ডাক দিলে তারা সেখানে উপস্থিত হয় এবং চোরকে ধরে পুলিশে সোপর্দ করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার চোরের বিরুদ্ধে চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মসজিদের দানবাক্স চুরি, যুবক আটক

আপডেট সময় : ১১:৩৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০