ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

মহানবী (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনে পাকুন্দিয়ায় বিক্ষোভ সমাবেশ

News Editor
  • আপডেট সময় : ০৯:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
  • / ১১০৪ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পকুন্দিয়া উপজেলার পুলেরঘাট আঞ্চলিক ভৈরব -ময়মনসিংহ হাইওয়েতে শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৪:০০ ঘটিকায় মুসলিম এবং ইসলামের বিরুদ্ধে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের নিন্দা জানিয়ে এবং ফ্রান্সে মহানবীর (সাঃ) ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ধর্মপ্রাণ সর্বসাধারন বিক্ষোভ মিছিল ও মহা-সমাবেশ করেছেন।

মাইজহাটি উলামা তুলাবা ও স্থানীয় সর্বস্তরের মুসল্লীর আয়োজন ও অংশগ্রহনে পুলেরঘাট জোবেদা খাতুন মসজিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাজার মসজিদের খতিব আখতার হুসাইন, মাও: আবুল ফারুক নাছিম, মাইজহাটি মাদ্রাসার মোহতামিম মাও: শাহজাহান আনোয়ারী, মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কাসেম বিপ্লব, মাও: নাজমুল হুসাইন, যুবলীগ নেতা একরাম হোসেন মানিক প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পুলেরঘাট বাজার প্রদক্ষিণ করে পরবর্তীতে আবারও মসজিদ চত্বরে এসে বাজার মসজিদের ইমাম মাও: আ: কাদির সাহেবের সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে শেষ হয়।

এ সময় মিছিলকারীরা ফ্রান্সে মহানবীর (সাঃ) ব্যাঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ বিক্ষোভ মিছিলে পুলেরঘাট আঞ্চলের ইমাম উলামা ও ধর্মপ্রাণ সর্বসাধারনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

মহানবী (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনে পাকুন্দিয়ায় বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৯:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০