মাটির নিচে মজুদকৃত ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ, জরিমানা ২ লাখ
- আপডেট সময় : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১০২২ বার পড়া হয়েছে
মাটির নিচে মজুদকৃত ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ, জরিমানা ২ লাখ
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে মাটির নিচে ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ করেছেন প্রশাসন। এ ঘটনায় পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে এই ঘটনা ঘটে।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে (মিনি পাম্প) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাম্প মালিকের বাসার ভিতরে মাটির নিচে দুটি ট্যাংকি ও দুটি গাড়ি থেকে জ্বালানি মজুদ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা-এর নেতৃত্বে
এসময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযান অবৈধভাবে মজুদ করে রাখা ৪ হাজার ৫শ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫শ লিটার ডিজেল পাওয়া যায়। এঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং অবৈধভাবে মজুদকৃত তেল ও পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা প্রশাসন।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, গত দেড় থেকে দুই মাস যাবত তিনি এসব জ্বালানি মজুদ করে আসছিলেন। দাম বৃদ্ধি হলে এসব জ্বালানি বিক্রি করার উদ্দেশ্য ছিল মালিকের। জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও গত রাতে হালুয়াঘাটে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ২শ ৩০ লিটার জ্বালানি জব্দ করেছে।
দৈনিক আস্থা/এমএইচ



















