মানিকছড়িতে মদ ও মদ তৈরীর উপকরণসহ আটক ৭
- আপডেট সময় : ০৭:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১০৪৭ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃ খাগড়াছড়ির মানিকছড়িতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ৭০কেজি মদ তৈরীর উপকরণসহ (ওয়াশ) ৮জনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ এপ্রিল) রাতে মানিকছড়ি সেনা ক্যাম্প কমান্ডার মো. শফির ও মানিকছড়ি থানার এসআই আক্কাস আলীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে মানিকছড়ি উপজেলা সদর রাজপাড়াস্থ মাদক ব্যবসায়ী লাফঅং মারমার বাড়ীতে মদ্যপান অবস্থারত লাফঅং মারমা (২৭), পিতা- তানিমং মারমা, মোঃ বাবুল (২৪), পিতা আব্দুল মতিন, সারোয়ার আলম প্রকাশ মনু (৪০), পিতা- মৃত বাদশা মিয়া, মোঃ সুমন মিয়া (২৬), পিতা মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী (৪৪), পিতা- মৃত হারুন মিয়া, সর্ব থানা- মানিকছড়ি, জেলা খাগড়াছড়ি এবং মো. নয়ন (২৮), পিতা- মহি উদ্দিন, মোঃ আঃ শুক্কুর (২৩), পিতা- মৃত. আব্দুল মান্নান, উভয় থানা- জোড়াগঞ্জ, জেলা- চট্টগ্রাম ও মোঃ ইমরান (২৫), পিতা- মোঃ ফজলুল হক, থানা- লাল মোহন, জেলা- ভোলাগণকে আটক করা হয়।
[irp]
এসময় আটকৃতদের নিকট হতে ১০লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও মাদক ব্যবসায়ী লাফঅং মারমার ঘর হতে ৭০কেজি মদ তৈরীর উপকরণ উদ্ধার করা হয়।
মানিকছড়ি থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


























