ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মারা গেছেন গুলিতে আহত ভুবন চন্দ্র

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

মারা গেছেন গুলিতে আহত ভুবন চন্দ্র

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় প্রাইভেট কার থামিয়ে এলোপাতাড়ি গুলির ঘটনায় গুরুতর আহত অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীল মারা গেছেন। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীল এর শ্যালক তাপস বলেন, গত শনিবার (২৩ সেপ্টেম্বর) ভুবন চন্দ্র শীলের মাথায় অপারেশন করে দুটি স্প্লিন্টার বের করা হয়। তবে জ্ঞান না ফেরায় তিনি লাইফ সাপোর্টেই ছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি পেট্রলপাম্প এবং বিজি প্রেসের মাঝের সড়ক দিয়ে ভাড়ার মোটরসাইকেলে চড়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ভুবন। এরপর তাঁকে চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান।

ট্যাগস :

মারা গেছেন গুলিতে আহত ভুবন চন্দ্র

আপডেট সময় : ১১:৩৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩