ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

মার্কিন প্রেসিডেন্টের রোগমুক্তির কামনায় শেখ হাসিনা

News Editor
  • আপডেট সময় : ০৭:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • / ১১৩০ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আশু রোগমুক্তি কামনা করে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। খবর বাসসের।

তিনি জানান, প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে দেয়া এক চিঠিতে প্রেসিডেন্ট দম্পতির রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। চিঠিতে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, খুব দ্রুতই প্রেসিডেন্ট ট্রাম্প সুস্থ হয়ে আবার তার কাজে ফিরতে পারবেন এবং তার দেশের নেতৃত্ব চালিয়ে নেবেন।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্যবশত আপনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শুনে আমি দুঃখ পেয়েছি। আমি আশা করি আপনি ও মেলানিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও পূর্বের মতো অফিসে ফিরবেন।

ট্রাম্পের উদ্দেশে চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ আমি জানি, আপনি ও আপনার পরিবার এখন অপ্রত্যাশিত ও প্রতিকূল সময় পার করছেন। আমি মার্কিন যুক্তরাষ্ট্র ও সেদেশের মানুষের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্যও প্রার্থনা করছি।’

মার্কিন প্রেসিডেন্টের রোগমুক্তির কামনায় শেখ হাসিনা

আপডেট সময় : ০৭:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০