ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

মার্কিন সেনারা ইরানি ক্ষেপণাস্ত্রের নজরদারিতে থাকবে!

News Editor
  • আপডেট সময় : ০২:৩৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

আমেরিকা একবার ইরান-বিরোধী জোট গঠন করতে ব্যর্থ হয়েছে, যদি তারা একই চেষ্টা চালায় তাহলে আবারো ব্যর্থ হবে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সেকেন্ড ইন-কমান্ড রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রকে।

তিনি বলেন, ওয়াশিংটন নতুন করে কোনো বোকামিপূর্ণ তৎপরতা চালালে তেহরান তার কঠোর জবাব দেবে যা তারা কল্পনাও করেনি।

আরও পড়ুনঃ ভারতের ওএনজিসি প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ

বুধবার (২৩ সেপ্টেম্বর) লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে আলী ফাদাভি এসব কথা বলেন।

তিনি বলেন, ইরানের ইসলামি বিপ্লবের বিরুদ্ধে আমেরিকার জোট গঠনের প্রচেষ্টা অনেক পুরনো বিষয়; এ প্রচেষ্টা ব্যর্থ হবে।

তিনি সতর্ক করে বলেন, আমেরিকা যদি পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বজায় রাখতে চায় তাহলে তাদের মনে রাখতে হবে, মার্কিন সেনারা ইরানি সেনাদের ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে।

অস্ত্র নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইরানের এ সিনিয়র সেনা কর্মকর্তা কথা বলেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে সক্ষম হবে না আমেরিকা।

সূত্র: পার্সটুডে

ট্যাগস :

মার্কিন সেনারা ইরানি ক্ষেপণাস্ত্রের নজরদারিতে থাকবে!

আপডেট সময় : ০২:৩৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০