ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

‘মা’ শুভশ্রীর কোলে সোশ্যাল মিডিয়ায় অষ্টমীর শুভেচ্ছা জানাতে হাজির ইউভান

News Editor
  • আপডেট সময় : ০৪:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • / ১১৮৩ বার পড়া হয়েছে

ইউভান আসতেই মন খারাপের মেঘ সরিয়ে রাজ-শুভশ্রীর আকাশে খুশির রোশনাই। দেখতে দেখতে একমাস ১২ দিন বয়স হয়ে গেল রাজ-শুভশ্রীর নয়ণের মণি ইউভানের। মা হওয়ার পর এটাই শুভশ্রীর প্রথম দুর্গাপুজো। প্রথম পুজো ইউভানেরও। করোনার জন্য পুজোর প্ল্যান ভেস্তে গেলেও ছেলেকে নিয়ে বাড়িতেই আনন্দে মাতোয়ারা নায়িকা। ছোট্ট মুঠি গ্লাভসে ঢাকা। অষ্টমীর সকালে নতুন জামা গায়ে। সাজুগুজু করে পরিপাটি ইউভান তাই অষ্টমীর সকালেই ‘মা’ শুভশ্রী গাঙ্গুলির কোলে চড়ে সোশ্যাল মিডিয়ায় হাজির অষ্টমীর শুভেচ্ছা জানাতে।এখন থেকেই যে ক্যামেরার দিকে তাক করে পোজ দিতে ভালোই শিখে গেছে ইউভান তা বেশ স্পষ্ট। মা-ছেলের এমন ডুয়েট এর আগে দেখা যায়নি। ফলে, পোস্ট হতেই মাত্র কয়েক ঘণ্টায় ভিউয়ার্স ২০ হাজার ছাড়িয়েছে।

ঢালিউডের গ্ল্যামার কন্যা পরী মনির আজ জন্মদিন

ছেলেকে নিয়ে ইনস্টাগ্রামে অনেক বেশি ছবি পোস্ট করেছেন ‘বাবা’ রাজ চক্রবর্তী। কখনো তিনি ছেলেকে কলকাতা চিনিয়েছেন, কখনো বাবার সঙ্গে খুনসুটিতে মেতেছে ইউভান। সেই সব মুহূর্ত নেটাগরিকেরা খুশি মনে উপভোগ করেছেন। মায়ের কোলে বসে বড় বড় চোখ মেলে তাকিয়ে থাকা ইউভানের কাছে পৃথিবী সত্যিই নতুন!

রাজ চক্রবর্তীর করোনা সংক্রমণ, বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তীর চলে যাওয়া, সব মিলিয়ে থমথমে পরিবেশ ছিল ‘রাজশ্রী’র পরিবারে। ইউভান আসতেই সব মন খারাপ মিলিয়ে যায়। ইউভানের জন্মের পর থেকেই ‘রাজশ্রী’-র ইনস্টাগ্রাম জুড়ে শুধু তার ছবি। মা-ছেলের প্রথম দেখার বিশেষ মুহূর্তটাও রাজ ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে।

গত ১২ অক্টোবর ১ মাস পূর্ণ করল ইউভান। কাছের মানুষরা উপহারে ভরিয়ে দিয়েছে রাজ-শুভশ্রীর পুত্রকে। উপহার এসছে অভিনেতা সাংসদ মিমি চক্রবর্তীর কাছ থেকেও। ছোট্ট ইউভানই এখন ‘রাজশ্রী’র পৃথিবী। তাকে নিয়েই আগামির স্বপ্ন বুনছে টলিউডের এই হেভিওয়েট দম্পতি।

‘মা’ শুভশ্রীর কোলে সোশ্যাল মিডিয়ায় অষ্টমীর শুভেচ্ছা জানাতে হাজির ইউভান

আপডেট সময় : ০৪:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০