ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

মিরপুরে পুকুর থেকে গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৪:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • / ১১৫৩ বার পড়া হয়েছে

মিরপুরে পুকুর থেকে গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে পুকুর থেকে ভাসমান অবস্থায় রাজিয়া খাতুন সুমি (২৬) নামের এক গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ আগস্ট) সকালে বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রাজিয়া খাতুন সুমি ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রকিব আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

মৃতের স্বামী রকিব আলী বলেন, রাতে ঘরের পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। এমন সময় সুমির মোবাইল ফোনে একটি কল আসে। সে কথা বলার জন্য ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভাসতে দেখি। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি এ ঘটনায় জড়িতদের কঠোর বিচার চাই।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মরদেহটি পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে গৃহবধূ সুমির বিবস্ত্র ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নজরুল ইসলামকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।

ট্যাগস :

মিরপুরে পুকুর থেকে গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩