ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘মুজিবনগরের উন্নয়নে ’হাত উজাড় করে দিচ্ছেন’ প্রধানমন্ত্রী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুরের জন্য দু’হাত উজাড় করে উন্নয়ন কার্যক্রম শুরু করেছেন বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর নামানুসারে বৈদ্যনাথতলাকে মুজিবনগর নামকরণের কারণেই আমাদের মেহেরপুরের প্রতি প্রধানমন্ত্রীর দুর্বলতা আছে।

রোববার দুপুরে মুজিবনগরের রশিকপুরে ভৈরব নদে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় দিচ্ছেন। মেহেরপুরে রেল সংযোগ কার্যক্রম শুরু হয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হয়েছে। মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক ফোর লেনে উন্নীত হচ্ছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মুজিবনগরের উন্নয়নে নতুন করে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। মেহেরপুরে খেলাধুলার মান উন্নয়নে একটি মিনি স্টেডিয়ামের কাজ অতিসত্বর শুরু করা হবে। তিনি বলেছেন- জনস্বার্থে কী কী উন্নয়ন করা যায়, তা আপনারা চিহ্নিত করে আমাকে জানাবেন। জনস্বার্থে তার সবটুকু পূরণ করব।

অনুষ্ঠানে মেহেরপুরের ডিসি ড. মোহাম্মদ মুনসুর আলম খান সভাপতিত্ব করেন।  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মুজিনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস প্রমুখ।

ট্যাগস :

‘মুজিবনগরের উন্নয়নে ’হাত উজাড় করে দিচ্ছেন’ প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১