মুনিয়ার মৃত্যুর ঘটনায় হুইপ পুত্রের নামেও মামলা
- আপডেট সময় : ০৯:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ১০৫৩ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ রাজধানীর গুলশানের একটি বাসা থেকে কলেজছাত্রী মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় এবার মামলা দায়ের করা হয়েছে জাতীয় সংসদের হুইপ ও সাংসদ সামশুল হক চৌধুরীর ছেলে শারুন চৌধুরীর নামেও।
রোববার (২ মে) মুনিয়ার ভাই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়ার আদালতে মামলাটি দায়ের করেন।
[irp]
গত সপ্তাহে (২৬ এপ্রিল) রাজধানীর গুলশানের একটি বাসা থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুনিয়ার সাথে হুইপপুত্র শারুনের আলাপ হওয়ার কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। যারা সূত্র ধরে ২৭ এপ্রিল তাআর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়।
গণমাধ্যমকে স্পষ্ট করে কিছু না বললেও তিনি জানান, মুনিয়ার সঙ্গে তার পরিচয় ছিল। গত বছর সে ফেসবুকে তার সঙ্গে যোগাযোগ করে।
তবে ফেসবুকে তার সঙ্গে কথোপকথনের যে স্ক্রিনশট ছড়ানো হচ্ছে সেগুলো মিথ্যা দাবি করে শারুন বলেন, সত্য-মিথ্যা যাচাইয়ে এই কথোপকথনগুলোর ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা করা দরকার।




















