ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিমদের বের করে দিল ইসরায়েলি পুলিশ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:০১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃআল-আকসা থেকে মুসলিমদের পিটিয়ে বের করে দিয়ে সেখানে একদল ইহুদিকে ঢুকিয়েছে ইসরায়েলি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

রোববার (২৩ মে) ফজরের নামাজ পড়ার সময় পবিত্র হারাম-আল শরিফে মুসল্লিদের ওপর হঠাৎ হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এ সময় তাদের মারধর করে বের করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই ইসরায়েলের একদল ইহুদি দখলদার সেখানে প্রবেশ করে।

[irp]

বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ঘটনাস্থল থেকে অন্তত ছয় ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। এদের মধ্যে ফাদি আলিয়ান নামে আল-আকসার এক নিরাপত্তারক্ষীও রয়েছেন। তিনি মুসল্লিদের ওপর হামলার ঘটনা ভিডিও করার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।

এছাড়া আল-আকসার প্রবেশপথে কড়াকড়িও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে ৪৫ বছরের কম বয়সী মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করেছে দখলদাররা।

এর আগে, গত রমজান মাসের শেষের দিকে আল-আকসা প্রাঙ্গণে তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। কিন্তু এর কারণে ফিলিস্তিনিদের ওপর উল্টো হামলা-সহিংসতা বাড়িয়ে দেয় ইসরায়েল।

[irp]

ট্যাগস :

মুসলিমদের বের করে দিল ইসরায়েলি পুলিশ

আপডেট সময় : ১২:০১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১